হলের বারান্দা থেকে পড়ে রাবি ছাত্রের মৃত্যু, রামেকে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১১:২৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের 'বারান্দা' থেকে নিচে পড়ে এক শিক্ষার্থী রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে হাসপাতালের জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন রাবি শিক্ষার্থীরা। 

বুধবার (১৯ অক্টোবর) রাত আটটার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে শাহরিয়ার নামের ওই শিক্ষার্থী পড়ে যান বলে জানান হলের শিক্ষার্থীরা। 

পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, এ ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে দুই চিকিৎসককে মারপিট ও হাসপাতালে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পরে চিকিৎসকদের সঙ্গে মারপিটের ঘটনা ঘটেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর জানান, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনি মারা যান। তবে ওই শিক্ষার্থী কিভাবে পড়েছেন তা তিনি জানাতে পারেননি।

জানা গেছে, নিহত শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, শাহরিয়ার হলের তৃতীয় ব্লকের পূর্ব কর্নারের ৩৫৪ নম্বর কক্ষে থাকতেন। তবে তিনি পশ্চিমপাশ থেকে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। তবে তিনি কিভাবে পড়েছেন তা কেউ নিশ্চিত করতে পারেনি।

এদিকে, রামেক হাসপাতালে আনা হলে চিকিৎসা অবহেলার হাসপাতালে ভাংচুর ও দুই চিকিৎসককে মারপিট করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আহত শাহরিয়ারকে হাসপাতালে আনার পর চিকিৎসায় অবহেলা করেছেন চিকিৎসকরা। 

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক ড. আসাবুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার, আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক নার্সদের অপসরনসহ বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে।

আরও পড়ুন: কক্সবাজারে রোহিঙ্গা যুবকের সপরিবারে আত্মহত্যার চেষ্টা

এদিকে, রাজশাহী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন। 

তিনি বলেন, ছাত্রদের বোঝানের চেস্টা চলছে ও রাবি উপাচার্যকে ঘটনাস্থলে আসার জন্য বলা হয়েছে। ঘটনাস্থলে র‍্যাব উপস্থিত হয়েছে। 


একাত্তর/এসজে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গে নতুন করে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর