যাত্রাবাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ০৬:০৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া কলেজের সামনের রাস্তায় যাত্রীবাহী বাসের চাপায় সিরাজুল ইসলাম মুক্তি (৪৬) নামের এক রাইড শেয়ারিং চালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় সিরাজুল ইসলাম মুক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ওমর ফারুক রিফাত নামে এক পথচারী জানান, মোটরসাইকেল নিয়ে দনিয়া কলেজের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সঙ্গে থাকা বিভিন্ন কাগজপত্র থেকে জানা যায় তার নাম সিরাজুল ইসলাম মুক্তি, বাবার নাম নুর মোহাম্মদ সরদার। তিনি মিরপুর ১২ নম্বরে থাকতেন। ব্যবসার পাশাপাশি মোটরসাইকেলের রাইড শেয়ারিং করতেন বলেও জানা গেছে। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজনকে পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহিদুজ্জামান জানান, দনিয়া কলেজের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেল চালককে চাপা দেয় বলে জানা গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর