দুই যুগ পর নারায়ণগঞ্জে হিসেবের খাতা নিয়ে বসেছে আওয়ামী লীগ

আপডেট : ২২ অক্টোবর ২০২২, ০৭:৩৬ পিএম

নারায়ণগঞ্জে আর দুই দিন পরই অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন। ২৩ অক্টোবর জেলা ও ২৫ অক্টোবর মহানগরের সম্মেলন ঘিরে এখন সরগরম রাজনীতির মাঠ। চলছে আনুষ্ঠানিকতা ও উদযাপনের মহা প্রস্তুতি। সেই সঙ্গে শামীম-আইভি দ্বন্দ্বে দুই কমিটিতে কারা আসছেন চলছে সেই হিসাব-নিকাশ। ফি বছরের খাতা উল্টিয়ে দেখছেন অনেকেই। 

তবে নারায়ণগঞ্জের হেভিওয়েট দুই নেতৃত্ব নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভি কোনো বড় পদে আসতে আগ্রহ প্রকাশ করেননি। 

এদিকে জেলা ও মহানগর দুই কমিটিতেই গুরুত্বপূর্ণ পদ পেতে অধিকাংশ সদস্য নিজ নিজ অনুসারী নেতাদের দখলে রাখতে লবিং-গ্রুপিংও চালিয়েছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় একটি সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও আওয়ামী লীগের জাতীয় কমিটির আনিসুর রহমান দিপুর নাম আলোচনায় আছে। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালের নামও শোনা যাচ্ছে। 

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বর্তমান সভাপতি আনোয়ার হোসেনের নামই আলোচনায় রয়েছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক খোকন সাহা ও সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতের নাম।  

তবে পদ প্রত্যাশীরা অভ্যন্তরীণ লবিং-গ্রুপিং চালিয়ে গেলেও প্রকাশ্যে প্রার্থিতা ঘোষণা করেননি। তাদের প্রত্যেকের বক্তব্য এমন- তৃণমূল নেতাকর্মীদের দাবি, নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হলে আওয়ামী লীগ আরও গতিশীল হবে। 

তাদের প্রত্যাশা, ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের নিয়েই গঠিত হবে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল বলেছেন, ২৩ অক্টোবর দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই উৎসব মুখরভাবে সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে। 

তারা বলেছেন, নারায়ণগঞ্জের ইতিহাসে একটি স্মরণীয় সম্মেলন দেখার অপেক্ষায় আছে নারায়ণগঞ্জবাসী। সম্মেলনকে সফল করার লক্ষে গত ১৩ অক্টোবর থেকে প্রতিদিন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কার্যালয়ে বিকেল পাঁচটায় থেকে রাত আটটা পর্যন্ত সম্মেলন প্রস্তুতি সভা করছে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা চলমান থাকবে।   

মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা জানান, প্রস্তুতি কমিটি ছাড়াও সাতটি উপ কমিটি করা হয়েছে। 

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠছেন। শহরের ইসদাইর এলাকার ওসমান পৌর স্টেডিয়ামে সম্মেলন হবে। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকবেন। 

সম্মেলন নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নাসিম ওসমান সেতু উদ্ভোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিবার নিয়ে যতটুকু বলেছেন, আসলে এরপর তার চাওয়া পাওয়ার আর কিছু নাই। 

তিনি বলেছেন, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী না। 

উল্লেখ্য, মহানগর আওয়ামী লীগে ১৯ বছর যাবত সভাপতির দায়িত্ব পালন করছেন আর ২৬ বছর যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট খোকন সাহা। সর্বশেষ ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর আনোয়ার হোসেনকে সভাপতি ও অ্যাডভোকেট খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর আওয়ামী লীগের কমিটি করা হয়। এর দুই বছর পর ২০১৫ সালের ১০ ডিসেম্বর ঘোষণা করা হয় ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। তখন অধ্যাপক নাজমা রহমান সভাপতি ও শামীম ওসমানকে সাধারণ সম্পাদক করা হয়েছিল জেলা আওয়ামী লীগের। মেয়াদ শেষে কয়েক বছর একটি আহবায়ক কমিটি দিয়ে চলে জেলা আওয়ামী লীগ। সর্বশেষ ২০১৬ সালের ৯ অক্টোবর আবদুল হাইকে সভাপতি, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সহ-সভাপতি এবং আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।  


একাত্তর/এসি

সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর