নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সাবেকরাই

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:৪৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে কোন পরিবর্তন আসেনি। আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নবগঠিত কমিটির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেনো না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেবো। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই।

এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল।

আরও পড়ুন: বিএনপি লাশের রাজনীতি করে না: নজরুল ইসলাম

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাতিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর এই সম্মেলনের তারিখ নির্ধারিত ছিল।

জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, সম্মেলনের দিন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এ কারণে সম্মেলন বাতিল হলো।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না। পুরোনো খেলার নিয়ম বদলাতে হবে। এখনও খেলার নিয়ম বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছে...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের এক অবিশ্বাস্য ও ঝোড়ো গোলবন্যার সুবাদে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে, নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর