খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ির পাশের পাহাড়ি খাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে মো: আবুল বাশার (৩৮) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মো: আবুল বাসার (৩৮) বাঙলা টিলা (পাঞ্জাবী টিলা) এলাকার মো: শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। তিন কন্যা ও এক পুত্রের জনক বাসার।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী। তারা জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধারের পর এটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
একাত্তর/আরএ
