চট্টগ্রামে ভোটার হতে আসা দুই রোহিঙ্গাসহ গ্রেপ্তার ১০

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৫:৪২ পিএম

চট্টগ্রামে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে আসা দুই রোহিঙ্গা ও পাঁচ ডাটা এন্ট্রি অপারেটরসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা কর্মকর্তারা। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুরুল আবছার, শামসুর রহমান ওরফে শামসু মাস্টার, ডাটা এন্ট্রি অপারেটর ইয়াছিন আরাফাত, নুর নবী ওরফে অনিক, মিজানুর রহমান, ফরহাদুল ইসলাম, ইমন দাশ এবং রোহিঙ্গা নাগরিক কামাল হোসেন ও পারভীন আক্তার। 

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন জানান, মঙ্গলবার (২৫ অক্টোবর) নগরীর হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার হতে ছবি তুলতে যান রোহিঙ্গা নাগরিক কামাল ও পারভীন। 

গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদে ডাটা এন্ট্রি অপারেটর ও দুই ‘দালালের’ বিষয়ে তথ্য পাওয়া যায়। 

তারা জানায়, ভোটার তালিকা হালনাগাদের জন্য ছবি, আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ প্রিন্ট নেয়া হচ্ছিল পাহাড়তলী নির্বাচন অফিসের অধীনে হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সেখানে দুই রোহিঙ্গাকে আটকের পর দায়িত্বরত ডাটা এন্ট্রি অপারেটরদের মধ্যে পাঁচজনের মোবাইলে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়।

আরও পড়ুন: মেঘনায় ঝড়ের কবলে নৌকা, নিখোঁজ তিন কৃষক

উপ-কমিশনার মোহাম্মদ আলী হোসেন আরো জানান, আটক নুরুল আবছার ও শামসু মাস্টার বিভিন্ন স্থান থেকে রোহিঙ্গাদের সংগ্রহ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তা করেন। 

পুলিশ জানায়, ভোটার তালিকা হালনাগাদের সুযোগে অবৈধভাবে জাতীয় পরিচয়পত্র তৈরি করে নিচ্ছে রোহিঙ্গারা। যার জন্য তারা বেছে নিচ্ছেন মহানগর এলাকা।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর