প্রশাসনের ঘাড়ে দায় দিয়ে ১০ ঘণ্টা আগেই ইলিশ শিকার

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৮:৫২ পিএম

মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এবং মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে শুক্রবার রাত ১২টার পর। কিন্তু পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১০ ঘণ্টা আগেই ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। 

শুক্রবার (২৮ অক্টোবর) বেলা দুইটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ (তেঁতুলিয়া অংশ) নদীতে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন, দুপুর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে মাছ ধরার ট্রলার আর জেলের সংখ্যা বাড়তে থাকে। সন্ধ্যার আগেই নদীতে দেখা যায় হাজারের বেশি মাছ ধরার ট্রলার।

এ সময় নদী জাল ফেলে তাদের মাছ শিকার করতে দেখা গেলেও মৎস্য বিভাগ কিংবা প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি।

তবে জেলেদের দাবি, তারা নদীতে টহলরত প্রশাসনের মৌখিত অনুমতি নিয়ে মাছ ধরতে নেমেছেন।

তারা জানান, প্রশাসনের একটি টহল ট্রলার অভিযান শেষে যাওয়ার সময় তাদের দুপুর থেকে মাছ ধরার মৌখিক অনুমতি দিয়ে গেছেন। কিন্তু কোন সময় থেকে মাছ ধরার মৌখিক অনুমতি দিয়েছেন এর কোনো সদুত্তর দিতে পারেননি জেলেরা। 

ওই নদীতে মাছ শিকারি উপজেলার চরমোন্তাজ এলাকার জেলে মহিব্বুল সরদার ও জাকির বলেন, সবাই মাছ ধরে, আমরাও ধরি। চারদিকে দেখেন।

একই নদীতে মাছ শিকার করা গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের জেলে রাকিব হোসেন বলেন, দুপুর দুইটার দিকে আমাদের অনুমতি দেওয়া হয়েছে। এর পর আমরা বের হই। এখন হাজারের মতো জেলে আছে। আরও বাড়বে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় এখনও শেষ হয় নাই। প্রশাসনের লোক বলে যাওয়ায় আমরা বের হয়েছি। তা না হলে রাত ১২টার পর এক সঙ্গে বের হওয়ার কথা ভাবছিলাম। 

প্রশাসন কারা অনুমতি দিয়েছে জানতে চাইলে ওই জেলে বলেন, পোশাক পড়া পাঁচজন ছিল, আর দুইজন সাদা গেঞ্জি পড়া।   

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বাবুল বলেন, নিষেধাজ্ঞা শেষের আগে ইলিশ ধরার সুযোগ নেই। আজ বিকেলে কোস্টগার্ড অভিযানে নেমেছে। আমরা নামিনি। 

আরও পড়ুন: কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই কেন মাছ ধরা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো খবর পাইনি। বিষয়টি কোস্টগার্ডকে জানাচ্ছি।  

এ ব্যাপারে কোস্টগার্ড রাঙ্গাবালী আউট পোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আসলামুল হক প্রিয় বলেন, আমি দুপুর থেকে বিকেল পর্যন্ত আগুনমুখা নদীর এদিকে অভিযান চালিয়ে আসছি। সন্ধ্যার পর আবারও যাবো। মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন, আমি এদিকে  নেমেছি, আপনি ওদিকে (আগুনমুখা) নামেন।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর