কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম

নারায়ণগঞ্জে বিয়ের কথা বলে এক কিশোরীকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তার প্রেমিক ও সহযোগীদের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে জরুরি পরিষেবা ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এর পর চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার রিজেন্ট টাউন নামে একটি আবাসিক কোম্পানির ভেতরে এ ঘটনা ঘটে। 

ধর্ষণের শিকার কিশোরী জানায়, দীর্ঘ দিন ধরে পৌরসভার বাড়ৈপাড়া এলাকার হৃদয় নামে এক যুবকের সঙ্গে তার প্রেম ছিল। শুক্রবার বেলা ১২টার দিকে হৃদয় তাকে মোবাইল ফোনে জানায়, তারা বিয়ে করবে। তাই হৃদয়ের বাড়ি বাড়ৈপাড়া যেতে হবে। তার কথামতো নলপাথর এলাকার রিজেন্ট টাউনের সামনে এলে হৃদয়সহ পাঁচ জন যুবক তাকে অস্ত্রের ভয় দেখিয়ে আবাসন কোম্পানির ভেতর কাশবনে নিয়ে ধর্ষণ করে। পরে কাছে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে তাকে সেখানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। 

image


পরে স্থানীয় কয়েকজন লোক তাকে দেখতে পেয়ে জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চায়। পুলিশ বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। 

আরও পড়ুন: মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরী মা বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
ভারতীয় ক্রিকেটে এক চরম এবং নজিরবিহীন নাটকীয়তার জন্ম হলো। ঘরের মাঠে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই অধিনায়কত্ব খোয়াতে হচ্ছে সূর্যকুমার যাদবকে। শুধু তা-ই নয়, ক্রিকেট মহলে বড়সড়...
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৯ জন শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৩৬ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে এক...
রাজধানী ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যেই দেশের আটটি বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির এই সম্ভাবনার মধ্যেও বাতাসে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর