‌‘ভালোভাবে’ পরীক্ষা ও মসজিদ উন্নয়নে ৫০০ টাকা ফি আদায়!

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৯:২৯ পিএম

বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে বিএ/ বিএসএস পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে গলাচিপা সরকারি কলেজে বাংলা ভাষা-১ , বিকালে ইসলামিক স্টাডিজ -২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষ ২৫০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ‘ভালোভাবে’ পরীক্ষা দিতে ও মসজিদ উন্নয়নের নামে জন প্রতি ৫০০ টাকা করে আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে।

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রশাসনের সঙ্গে কথা বলেই এ টাকা আদায় করা হয়েছে। 

জানা গেছে, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস পরীক্ষা ২০২০ ( ১৩তম ব্যাচ হতে ২০তম ব্যাচ) প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে, চলবে ১৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।   

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরীক্ষার্থী জানান, আমরা যাতে ‘ভালোভাবে’ পরীক্ষা দিতে পারি সেজন্য কর্তৃপক্ষ প্রতি বছর এ ধরনের ফি নিয়ে থাকে। 

আরও পড়ুন: প্রশাসনের ঘাড়ে দায় দিয়ে ১০ ঘণ্টা আগেই ইলিশ শিকার

এ ব্যাপারে গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির জানান, বাউবি পরীক্ষায় অনেক খরচ। যা পাই তাতে খরচ উঠে না। তাই প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে ও কলেজ সংলগ্ন মসজিদের উন্নয়নে জন প্রতি ৫০০ টাকা করে আদায় করেছি। 

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখবো , তবে টাকা আদায়ের ব্যাপারে আমি কোনো অনুমতি দেইনি।


একাত্তর/এসি 

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর