আফগানদের বিদায় করে টিকে থাকলো লঙ্কা

আপডেট : ০১ নভেম্বর ২০২২, ০২:৪৫ পিএম

ব্রিসবেনে সুপার টুয়েলভের ম্যাচে আফগানিস্তানকে ছয় উইকেট হারিয়েছে লঙ্কানরা। এই জয়ে আফগানদের বিদায় ঘণ্টা বাজলেও আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা। এই জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে উঠে এসেছে দাসুন শানাকার দল।

এদিন আফগানরা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে বিনা উইকেটেই ৪২ রান তুলেছিল তারা। 

সপ্তম ওভারের প্রথম বলে লাহিরু কুমারার শিকার হয়ে সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (২৮)। এরপর কমে যায় রানের গতি। ১০ ওভারে এক উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬৮।

পরের ওভারে উসমান গনিকে (২৭) আউট করেন হাসারাঙ্গা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে আফগানরা। 

লঙ্কান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন হাসারাঙ্গা। ৪ ওভারে ১৩ রান দিয়ে তিন উইকেট নেন এই লেগস্পিনার। পেসার লাহিরু কুমারার শিকার দুটি।

১৪৫ রানের লক্ষে খেলতে নেমে প্রথম ১০ ওভারে দুই উইকেট হারায় লঙ্কানরা। স্কোরের খাতায় তখন রান ৬৩। 

তবে উইকেট হাতে থাকায় এরপর আফগানদের ওপর চড়াও হয় লঙ্কানরা। পরে

হাফসেঞ্চুরিয়ান ধনঞ্জয়া দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৪২ বলে ছয়টি বাউন্ডারি আর দুটি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া দলের জয়ে অবদান ছিল কুশল মেন্ডিস (২৫), চারিথ আসালাঙ্কা (১৯), ভানুকা রাজাপাকসেরও (১৮)।

আফগানিস্তানের মুজিব উর রহমান আর রশিদ খান নেন দুটি করে উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন হাসারাঙ্গা।


একাত্তর/এসি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার ঘূর্ণি স্বর্গ গলের মাটিতেই লঙ্কান ব্যাটারদের স্পিনের নাচন নাচিয়ে ছাড়লেন ভারতের তরুণ বাঁহাতি স্পিনার মানব সুতার! দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট আর পুরো ম্যাচে এক ডজন উইকেটের কাছাকাছি- এক...
টেস্ট ক্রিকেটকে টি-টোয়েন্টির মেজাজে খেলানো যার সহজাত অভ্যাস, সেই ঋষভ পন্থ পৌঁছে গেলেন এমন এক শিখরে, যা ভারতের আর কোনো ব্যাটার আগে কখনো কল্পনাও করতে পারেননি! গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর