বদরুন্নেসা মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:৪০ পিএম

রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজা ইসলাম ও তার সহযোগীদের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হন। এরপর সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রাত ৩টা নাগাদ চকবাজার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলেজ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ কলেজের মূল ফটকে অবস্থান নেয়। এরপর পরিস্থিতির অবনতি হলে পুলিশের একটি দল ভেতরে প্রবেশ করে পরিস্থিতি শান্ত করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাদিজার সঙ্গে থাকেন। খাদিজা হোস্টেল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের অনুসারী। সাইমুন তার অনুসারীদের সভাপতির গ্রুপের নেত্রীদের সঙ্গে মিশতে দেন না।

মাহমুদা বলেন, ঘটনার সময় আমি অন্য রুমে সিনিয়র আপুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষে রুমে ফেরা মাত্রই মহুয়া আক্তার আমার মোবাইল কেড়ে নেয়। এরপর রুমের আলো নিভিয়ে খাদিজা আক্তার আমাকে মারধর করে। মারধরের ফলে আমি অচেতন হয়ে পড়ি। পরে অন্য সিনিয়র আপুরা আমাকে উদ্ধার করে। আমি এ ঘটনার বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খাদিজা ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একে মিথ্যা বলে দাবি করেন। এ ঘটনাকে নাটক বলে তিনি ফোন কেটে দেন।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দিলেও তিনি কল ধরেননি।

তবে, কেন্দ্রীয় ছাত্রলীগের কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা তিলোত্তমা শিকদার বলেন, বদরুন্নেসা কলেজে সংঘর্ষের ঘটনা শুনেছি। পরে কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন: কেয়ার মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল

চকবাজার থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বদরুন্নেসা কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায়। এতে তাদের দু’জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।


একাত্তর/আরএ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৮৯ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলন চলার সময়ে (১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের মধ্যে সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম এবং...
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল নিয়ে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এবার আনন্দ উচ্ছ্বাসের মাত্রা ছিলো অনেকটাই কম। ফল ঘোষণার পরই কলেজগুলোর ক্যাম্পাসে বাড়তে থাকে ফল প্রত্যাশীদের ভিড়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর