দুই স্ত্রীকে খুন করলো দুই স্বামী

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

রূপগঞ্জের পৃথক এলাকায় দুই গৃহবধূকে ছুরিকাঘাতে এবং গলা কেটে হত্যা করেছে তাদের স্বামীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এবং গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো গ্রামে এই দুটো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারিবারির কলহের জেরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আমলাবো এলাকার ফিরোজা আক্তার ডলির বাড়ির ভাড়াটিয়া পটুয়াখালীর কলাপাড়া থানার বাদুরতলা গ্রামের ইউনুছ গাজীর ছেলে ইমন গাজী তার স্ত্রী বৃষ্টি আক্তারকে (২৩) উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলাকেটে হত্যার পর ছোরা নিয়ে রূপগঞ্জ থানায় আত্মসমর্পন করেন তিনি।

নিহত বৃষ্টি ঢাকার নবাবগঞ্জ থানার ভাওয়ালিয়ানা গ্রামের জনু মিয়ার মেয়ে।

অপরদিকে একইদিন দিবাগত রাতে তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় পারিবারিক বিষয়াদী নিয়ে বিতণ্ডার একপর্যায়ে স্বামী আব্দুল্যাহ চৌধুরী রাসেল তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জ্যোতিকে (২৩) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

খবর পেয়ে জ্যোতির বাবা-মা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় রূপসী আল সাবিত ডায়াগনেস্টিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পালিয়ে যান স্বামী রাসেল।

নিহত জ্যোতি খুলনার খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার শেখ জহিরুল ইসলামের মেয়ে।

এদিকে একই রাতে দুই গৃহবধূসহ এক ছাত্রদল নেতার মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।

আরও পড়ুন: কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আবির হোসেন বলেন, লাশ দুটো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর