বিশ্বের কোন দেশেই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই: পুতুল

আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৫:৪২ পিএম

পৃথিবীর কোনো দেশেই মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো নেই বলে উল্লেখ করেছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য স্ট্রেটিজিক প্ল্যানের লীড কনসালটেন্ট, সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি জানান, আমাদের দেশেও মানসিক স্বাস্থ্য ব্যবস্থা উন্নত না। আমাদের এই খাতে কাজ করতে হবে।

রাজধানীর শ্যামলীতে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ পর্যালোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে রোববার (৬ নভেম্বর) তিনি এসব কথা বলেন।

দেশের হাসপাতালের ব্যবস্থাপনা ঠিক নয় মন্তব্য করে সায়মা ওয়াজেদ পুতুল বলেন, স্বাস্থ্য খাতে প্রশিক্ষিত জনবল প্রয়োজন। লিডারশীপ, টিম তৈরি করা দরকার।

মানসিক স্বাস্থ্য নিয়ে প্ল্যান করে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার আগে কি কি ঘাটতি আছে খুঁজে বের করে টার্গেট ঠিক করে এগিয়ে যেতে হবে।

মানসিক স্বাস্থ্য স্ট্র‍্যাটিজিক প্ল্যান নিয়ে এগিয়ে যেতে হবে জানিয়ে তিনি বলেন, আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি নিয়ে কাজ করতে গেলে কিভাবে কাজ করতে হবে, আর কাজের পর কিভাবে বুঝবো আমাদের চিকিৎসা কাজ করছে কিনা, আমাদের এই স্ট্র‍্যেটেজি প্ল্যানে কারা থাকবে। কিভাবে কাজ করবো। সবকিছু ঠিক করে নিতে হবে।

তিনি বলেন, চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশিক্ষণ পাচ্ছেনা বলে তাদের এই বিষয়ে প্রশিক্ষণ দরকার। বাংলাদেশে একটা রেগুলেটরি কমিটি থাকা দরকার তা নেই কিন্তু তা ১৫ বছরেও তা হয়নি। এই রেগুলেটরি দরকার যাতে কেউ যদি ভুল চিকিৎসা করে থাকে তাদেরকে এর আওতায় আনা যায়। এরকম সুযোগ না থাকলে তো আমরা বুঝতে পারবোনা কে উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দেয়ার জন্য।

আরও পড়ুন: দেশে পাঁচ সিরাপ ও এক ভ্যাকসিন ব্যবহারে সতর্কতা জারি

তিনি আরো বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে এটিকে আরো উন্নত করে এখানে সঠিকভাবে চিকিৎসা দিতে হবে। এছাড়া মানসিক সমস্যার চিকিৎসা নিতে আসলে সেখানে যদি হাসপাতাল থাকে তাহলে তাদের শারীরিক সমস্যা সেটাও একি ছাদের নিচে দেয়া সম্ভব হবে।


একাত্তর/আরএ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দুই হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৩ জন মারা গেলেন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক...
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতদিনও ১০ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে...
সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমেই প্রাথমিক পর্যায়ে লিভার ক্যান্সার শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন গবেষকরা। এ পরীক্ষা সুনির্দিষ্ট ডিএনএ মিথাইলেশন সিগনেচার পদ্ধতিতে লিভার ক্যান্সার নির্ণয় করতে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর