ডেঙ্গুতে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৬৪

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৯:১২ পিএম

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। গতদিনও ১০ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৬৪ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৪৯৫। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত।

নতুন ১০ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ৩১৩ জনের।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে এক হাজার ৭৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৬৮৬ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৪৭ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৬০৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন চার হাজার ৭৪২ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৭৪১ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭৩২ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৭২ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আরও পড়ুন: প্রতি ওয়ার্ডে ডেঙ্গুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার দাবি

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে চলতি বছর। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।


একাত্তর/আরএ

দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১০ জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন রোগী।
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর