সরিষাবাড়ীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৬:৫০ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে নিজ বসতঘর থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নিহত স্কুলছাত্রী হাসনা আক্তার (১৩) ওই গ্রামের হাসেন আলীর মেয়ে ও বগারপাড় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-মা কাজের সুবাদে ঢাকায় থাকায় দাদী হাযেরা বেওয়ার সাথে থাকতো হাসনা। পাশের বাড়িতে টিভি দেখতে যাওয়া নিয়ে গতরাতে দাদী তাকে বকাবকি করেন। এতে অভিমান করে রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে সে। 

তারা আরও জানান, সকালে হাসনা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তার দাদী পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পরে হাযেরা বেওয়া বাড়ি ফিরে এসে ঘরের আড়ার সাথে হাসনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। 

হাসনা বিদ্যালয়ে না গিয়ে বাড়ি ফিরে এবং বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ধর্নার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: অটোরিকশা চার্জের তারে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুপুরে জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেন বলেও জানান তিনি।


একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর