দক্ষিণ কেরানীগঞ্জে সহযোগীসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৯:৪৩ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের ছদ্মবেশধারী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জসিম মোল্লা (৩৫) ও তার প্রধান দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

মঙ্গলবার (৮ নভেম্বর) গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় অভিযান চালিয়ে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত আরও ২-৩ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক ও বিপুল পরিমাণ ডাকাতি করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই প্রধান সহযোগী হচ্ছেন মো. জাহিদুল কাজী (২৫) ও মো. ইয়াসিন (৩০)।

বুধবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাবের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। 

image


প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা ঢাকা, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের ছদ্মবেশে ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তিনি পুলিশের পোশাক পরে ভুয়া পুলিশের এসআই পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিতেন। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সরদার জসিম মোল্লা শরীয়তপুরের জাজিরা থানায় চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামি ও একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। জসিম মোল্লা ও তার সহযোগীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।  

আরও পড়ুন: আড়াইহাজারে লেগুনা কাভার্ডভ্যান সংঘর্ষে দুইজন নিহত

র‍্যাব-১০ অধিনায়ক জানান, জসিম মোল্লার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার চরদুপুরিয়া গ্রামে এবং তার সহযোগী জাহিদুল কাজির বাড়ি জাজিরার পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে। অপর সহযোগী ইয়াসিনের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মনু ব্যাপারীর ঢালে।


একাত্তর/জো

এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
মাত্র এক লাখ ৪০ হাজার টাকার লোভে শেষ করে দেয়া হলো পুরো পরিবারকে। অবাক করার মতো হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে আপন মেয়ের জামাই।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর