নরসিংদী কেন ভূমিকম্পের উৎপত্তিস্থল?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৮ এএম

এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে রাজধানী ঢাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও, ঝুঁকিমুক্ত নেই গ্রামের জনপদও।

ভূমিকম্পের কাঁপন কতটা প্রবল? এর সাক্ষী নরসিংদী। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ৩৭ সেকেন্ডের যে ভূমিকম্প কাঁপিয়েছে দেশ, এর উৎপত্তিস্থল এই জেলার মাধবদী।

এরপর ভূমিকম্প হয়েছে আরও তিনবার। যার দুটিরই উৎপত্তি এই নরসিংদী থেকে। 

কেন নরসিংদীতেই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি? উত্তর খুঁজেছে একাত্তর।

কারণ হিসেবে বিশেষজ্ঞদের দাবি, এই পয়েন্টে ভূগর্ভে রয়েছে শক্তিশালী এক চ্যুতি বা প্লেট বাউন্ডারি ফল্ট-দুই।

ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আনসারীর মতে, পুরো দেশের আশেপাশে ছয়টি ঝুঁকিপূর্ণ এলাকা থাকায় সামনের আতঙ্ক আরও বেশি।

শুধু ঢাকা-ই নয়, একটু বেশি মাত্রার ভূমিকম্প হলে প্রভাব পড়বে গ্রাম ও মফস্বলেও।

ফাউন্ডেশন ফর ডিজাস্টার ফোরামের সদস্য সচিব গওহার নঈম ওয়ারা, এজন্য আতঙ্কিত না হয়ে স্কুল, কলেজ ও স্থানীয় সরকার পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। 

আরবিএস
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর