রাজবাড়ীতে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১০:৩০ এএম

রাজবাড়ী পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকায় ট্রাক চাপায় মোছা. রেশমা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোছা. রেশমা খাতুন পৌরসভার চরলক্ষীপুর তালতলা এলাকার মোঃ ইউনুস আলী খানের স্ত্রী।

রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নিহত রেশমা খাতুন তার নাতনীকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাটগামী একটি দশ চাকার বড় ট্রাক তাকে চাপা দিয়ে পাশের খাদে পরে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান রেশমা খাতুন।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: সব পর্যায়ের সরকারী কর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, সড়ক দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। হাইওয়ে থানা পুলিশ মামলা সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর