পেশাদার লিগের মারপ্যাঁচে ফুটবলারদের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ

আপডেট : ১০ নভেম্বর ২০২২, ০৫:৩৩ পিএম

একটি বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হয় চারটি বছর। নানা প্রতিকূলতা পেরিয়ে দলগুলোকে জায়গা করে নিতে হয় মূল পর্বে। যেখানে ফুটবলারদের স্বপ্ন থাকে বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করার এবং বিশ্বমঞ্চে বড় কিছু অর্জন করার, সেখানে ইনজুরির জন্য ছিটকে যাচ্ছেন একের পর এক ফুটবল তারকারা। 

বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর মাত্র ১০ দিন পরেই শুরু হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপ। অথচ এখনও চলমান পেশাদার লিগগুলো। ফুটবলাররা যেনো দাসে রূপান্তরিত হয়েছে। টাকা যখন নিচ্ছো খেলতেই হবে তোমাকে, ফুটবলারদের প্রতি এই জেনো মনোভাব ফিফা এবং উয়েফার কর্মকর্তাদের।

২০২০ সালে সুপার-লিগ বিতর্ক শুরু হলে ফ্রান্স গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে রিয়াল মাদ্রিদের মিড ফিল্ডার টনি ক্রুস বলেন, ফিফা এবং উয়েফার কাছে ফুটবলাররা ব্যবহৃত পুতুল। একেকর পর এক ব্যস্ত সময়সূচী নিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন।  

অতিরিক্ত ম্যাচ মানেই অতিরিক্ত চাপ, আর সেই চাপ সামলাতে না পেরেই একের পর ইনজুরির খবর সামনে আসছে। পল পগবা, কান্তে, টিমো ওয়েনার, রিক জেমস, জোতা এবং আর্জেন্টিনার পাওলো দিবালাসহ আরও অনেক ফুটবলারের এই তালিকায় যুক্ত হয়েছেন, যেখানে শেষ নামটি যুক্ত হলো সেনেগালের সুপারস্টার সাদিও মানের।

মোহাম্মদ সালার মিশরকে হারিয়ে বিশ্বকাপের মুলমঞ্চে জায়গা করে নেয় মানের সেনেগাল। বাছাই পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া কোনো উপায় ছিলো না সেনেগালের, সেখান ম্যাচের অতিরিক্ত সময়ের পরে ট্রাইবেকারের শেষ প্যানাল্টিটি গোলে রূপান্তরিত করেন সাদিও মানে, নিজ দেশকে বিশকাপ মঞ্চে নিয়ে আসা নিজেই এখন ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে।

image


আরও পড়ুন: ভারতকে টি-টোয়েন্টি শিখিয়ে ফাইনালে ইংল্যান্ড

ওয়ের্ডার ব্রেমেনে ও বায়ার্ন মিউনিখের ম্যাচের শুরুর দিকেই পায়ের ইনজুরিতে মাঠ ছাড়েন আক্রমণভাগের এই ফুটবলার, পরে মেডিক্যাল টিম জানায় ইনজুরির জন্য এবার আর বিশ্বকাপ খেলা হচ্ছে না তার।

২১ নভেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সেনেগালের বিশ্বকাপ মিশন, গ্রুপের অন্য দলগুলো হলো ইকুয়েডর ও স্বাগতিক দেশ কাতার।


একাত্তর/আরবিএস 

তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে কাতারকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোর পথে বড় এক লাফ দিল বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার রাতের এই ম্যাচে ইউরোপীয় দলটি শুধু জয়ই তুলে নেয়নি, বরং ১৮ বছর...
মধ্যপ্রাচ্যের উত্তাপ আর বলকান অঞ্চলের লড়াই এবার আছড়ে পড়ছে আমেরিকার সিয়াটলে। বিশ্বকাপের বি-গ্রুপের ভাগ্য নির্ধারণী ম্যাচে রাত ১টায় মুখোমুখি হচ্ছে বসনিয়া-হার্জেগোভিনা এবং কাতার। দুই দলের সামনেই...
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর