যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে যে রিজার্ভ আছে, তা দিয়ে আরও পাঁচ মাস চলবে। 

শনিবার (১৯ নভেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নেই রিজার্ভের টাকা খরচ হয়েছে। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে। রিজার্ভের টাকায় গম, ভূট্টা, সার ও ভোজ্যতেলসহ মানুষের খাদ্য এবং দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য খরচ হয়েছে। 

তিনি আরও বলেন, গণতন্ত্র আছে বলেই বাংলাদেশে এতো উন্নতি হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর দেশের গণতন্ত্রকে সুসংহত করেছে। বিএনপি-জামায়াতের শাসনামলে ছিল হত্যা, দুর্নীতি, সন্ত্রাস, মানি লন্ডারিং আর ভোট চুরি। 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাতেই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে।


একাত্তর/এআর

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর