২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৩ জন

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৫:৫২ পিএম

২৪ ঘণ্টায় দেশে নতুন ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৮৭ শতাংশ।

গতদিন ২৩ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ০ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট তিন হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩৬ হাজার ৪৪৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। সরকারি হিসাবে করোনার সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৬৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৮৫ হাজার ১৫৩ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, হাসপাতালে ৪৭৭ রোগী

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৯ হাজার ৫২৩ জনের। সুস্থ হয়েছেন ৬২ কোটি ৩০ লাখ ২১ হাজার ১৫০ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৬৪ কোটি ৪১ লাখ ১০ হাজার ২৫৮ জন।


একাত্তর/জো

দেশে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় দেশে এক করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৯৯ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
২৪ ঘণ্টায় দেশে আট করোনা রোগী শনাক্ত হয়েছে। এসময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১০ শতাংশে। যা গতদিনের তুলনায় বেশি।
২৪ ঘণ্টায় দেশে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এসময়ে নতুন করে কারো মৃত্যুও হয়নি। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ০০ শতাংশে। যা গতদিনের তুলনায় কম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর