পিকআপের ধাক্কায় অটোরিকশা উল্টে চার শিশু শিক্ষার্থী আহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০১:৩১ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে চার শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ এলাকায় লক্ষ্মীপুর-রামগতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, আহতরা হলেন ভবানীগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী উর্মি, ওমায়েরা, রিয়া ও শুভ। আহতদের মধ্যে ওমায়েরা ও রিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীগঞ্জ কেরামতিয়া ফাজিল মাদ্রাসার ছুটি হলে বিকালে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বাসায় ফিরছিলেন ওই চার শিশু শিক্ষার্থী। যাওয়ার পথে তাদের বহনকারী অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি পিকআপ ভ্যান । এতে অটোরিকশাটি উল্টে আহত হয় শিশুরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চারজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওমায়েরা ও রিয়াকে রাতে ঢাকায় রেফার করেন।

আরও পড়ুন: মুক্তি পেলেন সুনামগঞ্জের ঝুমন দাস

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে পিকআপ ভ্যান চালককে আটক করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


একাত্তর/জো 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর