চাপেই আছে ব্রাজিল, জানালেন কোচ তিতে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৩:৩৯ পিএম

অঘটন যেন থামছেই না কাতার বিশ্বকাপে, আর্জেন্টিনার পর এবার এশিয়ার দল জাপানের কাছে ধরা খেলো সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। আজও কি হবে কোনো অঘটন, ব্রাজিল কি চাপে আছে, উত্তরটা দিয়ে দিলেন সেলেসাও বস কোচ তিতে। 

বুধবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে নেইমারদের কোচ জানালেন- অবশ্যই চাপে আছে ব্রাজিল, এবং এটাই স্বাভাবিক। ব্রাজিল ফুটবলের সব থেকে বড় ইতিহাস, ছেলেরা চাপে থাকবেই। আমাদের বেশ কিছু ফুটবলার আছে, যারা সর্বদা মিডিয়ার ফোকাসে থাকে, সুতরাং চাপে থাকাটা তদের জন্য স্বাভাবিক ব্যাপার। 

তিতে বলেন, বিশ্বকাপ জয় করাই আমাদের স্বপ্ন, আমি এই দল নিয়ে কাজ করা শুরু করেছি ২০১৮ সালে বেলজিয়ামের সাথে হারের পর থেকে, এর আগে আমি মাত্র দুই বছর সময় পেলেও, এবার ৪ বছর সময় নিয়ে এই দলটি তৈরি করেছি। আমি মোটেও চাপে নেই, কারণ আমি জানি সবকিছু ঠিকঠাক ভাবে সম্পূর্ণ করতে পেরেছি।  

আজ রাতে তিতের শীর্ষরা বিশ্বকাপ মিশনে মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে, কেমন হবে একাদশ, কারা সেখানে জায়গা করে নিবেন, সেটা দেখার জন্য এখনও ঘন্টা কয়েক অপেক্ষায় বসে থাকতে হবে সমর্থকদের। তবে তিনি বলেছেন ‘আমরা তিনটি মডেল তৈরি করেছি, এবং এগুলো আমরা বিপক্ষ দলের উপর নির্ভর করে ব্যাবহার করবো’।

এখন পর্যন্ত সার্বিয়ার সাথে ব্রাজিলের মুখোমুখি হয়েছে মাত্র দুইবার, দুটি ম্যাচেই ব্রাজিল ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে, যার মধ্যে একটি ম্যাচ রাশিয়া বিশ্বকাপে হয়েছিলো। তবে পরিসংখ্যানকে বৃদ্ধাঙ্গুলি দেখানো যে সময়ের ব্যাপার সেতো সৌদি আরব আরও একবার প্রমাণ করে দেখিয়েই দিলো। 

ম্যাচটি আজ রাত (২৫ তারিখ) ১ টায় গাজী টিভি, টি স্পোর্টস, এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করে হবে। 


একাত্তর/আরআই

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েছে সুইজারল্যান্ড শিবির। ম্যাচের ৭২তম মিনিটে স্ট্রাইকার ব্রিল এমবোলোর বিতর্কিত লাল কার্ড...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
বিশ্বকাপ মানেই শুধু ফুটবলারদের লড়াই নয়, এটি একটি দেশের জাতীয় আত্মপরিচয়, মনন এবং ফুটবল সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই কারণেই বড় বড় ফুটবল পরাশক্তিগুলো সবসময় বিদেশি কোচের অধীনে খেলতে তীব্র অনীহা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর