দেশ ঠিক আছে, বিএনপির তলা ফেটে গেছে: নৌ প্রতিমন্ত্রী

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ০৭:১৬ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ নাকি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। যদি তলাবিহীন ঝুড়িতে দেশ পরিণত হতো, তাহলে এতো উন্নয়ন হতো না। বাংলার মানুষ খেয়ে পড়ে আছে, তাহলে তারাতো খেয়ে পড়ে থাকতে পারতো না। আসলে দেশ ঠিক আছে, বিএনপিরই তলা ফেটে গেছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মান্তা পল্লীর মাঠে ‘অবহেলিত চরাঞ্চল উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ভাসমান জনগোষ্ঠী মান্তা সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতাভুক্ত ৩০টি ঘরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।

বিএনপিকে উদ্দেশ্য করে সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, তারা এতো অপরাধ করেছে, এতো অন্যায় করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্যাতন-নিপীড়ন করেছে যে বাংলার মানুষের কাছে তাদের কোন অবস্থান নেই। তারা দেশের মধ্যে একটি গোলযোগ পাকাতে চায়। তারা কথায় কথায় বিদেশিদের কাছে ধন্যা দেয়, বিভিন্ন অভিযোগ দেয়। তারা জনগণের কাছে যায় না।

১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘোষণা নিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখন বলা হচ্ছে, ১০ তারিখে জনসভা হবে। অনুমতি চাইছে, তারাই বলছে আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সেখানে করলে আমরা অনুমতি দিয়ে দিবো। এখন মির্জা ফখরুল বলছেন আমরা ওখানে জনসভা করবো না; করবে নয়াপল্টনে। নয়াপল্টন কি জনসভা করার জায়গা? নয়াপল্টন হচ্ছে গাড়ি চলাচলের জায়গা। মানুষের জানমালের নিরাপত্তার কথা এখানে চিন্তা করতে হবে। তারা নয়াপল্টনে একটি সভা করে ঢাকা শহরে গোলযোগ করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আপনাদের প্রতি আন্তরিক। উন্নয়ন বলে শেষ করা যাবে না। তিনি নির্বাচনী ইশতেহারে বলেছেন ১০ হাজার কিলোমিটার নৌ-পথ তৈরি করা হবে। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্যই এই নৌপথ। তিনি প্রত্যেকটি মানুষকে গৃহের ব্যবস্থা করে দিচ্ছেন। শুধু তাই নয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটি শিশু স্কুলে যায়। এই পটুয়াখালীতে কোন বিশ্ববিদ্যালয় ছিল না। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। এ অঞ্চলের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তিনি ক্যান্টনমেন্ট করেছেন। পায়রা বন্দরের পাশে নেভাল বেইজ স্থাপন হয়েছে। আগামী বছরে সেটা উদ্বোধন হবে। পায়রা বন্দর পুরোপুরি চালু হয়ে গেলে এখানে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এখানে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: জনগণের সাড়া না পেয়ে বিএনপি পাগলের প্রলাপ বকছে: কাদের

তিনি আরো বলেন, আজ বাংলাদেশ বদলে গেছে। এ চরাঞ্চলের মানুষ ইন্টারনেটে কথা বলে। ২০১২ সালে দুর্গম রাঙ্গাবালী উপজেলা হয়েছে। আপনারা এখন উপজেলার নাগরিক। মাননীয় প্রধানমন্ত্রী রাঙ্গাবালীকে রাঙিয়ে দিয়েছেন। আপনাদের দাবি পানপট্টির (গলাচিপা) সঙ্গে রাঙ্গাবালীর ফেরি চালু। ইতোমধ্যে বিআইডাব্লিউটিসির চেয়ারম্যানসহ কর্মকর্তারা এখানে এসে গেছেন। আমি নিজেও এসব এলাকা ঘুরে গেছি। আমি আপনাদের কষ্টটা অনুভব করি। আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি অবকাঠামো হয়ে গেলেই ফেরি যুক্ত করে দিবো।

উপজেলা আওয়ামী লীগের আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।


একাত্তর/আরএ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর