নেইমারের পর ইনজুরিতে ছিটকে গেলেন দানিলো

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১০:০৫ পিএম

গোড়ালির চোটে কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন তারকা ব্রাজিল ফরোয়ার্ড নেইমার ও দানিলো লুইজ দা সিলভা।

ব্রাজিল জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে যেনো এক আস্থার প্রতীক দানিলো।

নেইমারের পাশাপাশি তারও ছিটকে যাওয়া ব্রাজিলিয়ান ভক্তদের জন্য এক হৃদয়বিদারক ঘটনাই বটে।

ঘনিষ্ঠ একটি সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষের ম্যাচে গোড়ালিতে লিগামেন্টে আঘাত পেয়েছেন নেইমার ও দানিলো।

তাদের এমআরআইয়ে এ চিত্র ধরা পড়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল গ্রুপ ‘জি’ পর্বে পরবর্তী প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। 

ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমার বলেন, ‘তারা নিশ্চিতভাবে পরের ম্যাচটি মিস করবে এবং আমরা সতর্ক থাকবো। আমরা তাদের দ্রুত সুস্থ করার চেষ্টা করছি।

জানা যায়, নেইমার বেশ কয়েক বছর ধরে তার ডান পা এবং গোড়ালিতে সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার আঘাতের পরেও মাঠ থেকে দেরিতে বের হওয়ায় ইনজুরির যন্ত্রণা দেয়া যায় নেইমারের চোখে-মুখে।

আরও পড়ুন: ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ, ছিটকে গেলেন নেইমার

২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। এবার গোড়ালির ইনজুরি আবারো শঙ্কা জাগাচ্ছিল। সেই শঙ্কাই যেন দুঃসংবাদ হয়ে এলো!


একাত্তর/আরএ

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর