১০ দাবিতে ধর্মঘটে সারাদেশের নৌযান শ্রমিকরা

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

ন্যূনতম মজুরি ২০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে নৌযান শ্রমিক ফেডারেশন।

শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টার পরে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে দেশের প্রায় ২০ হাজার নৌযানের দুই লক্ষাধিক শ্রমিক এ কর্মবিরতি পালন করবেন। আর এতে বিঘ্নিত হবে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বানিজ্যিক জাহাজের পণ্য পরিবহণের কাজ।

সেইসাথে সারাদেশে নৌযান পরিবহণও স্থগিত হয়ে যাবে। যার প্রভাব প্রড়বে দেশের আমদানী-রপ্তানী বাণিজ্যসহ নিত্যপণ্যের বাজারেও। 

শ্রমিকদের ১০ দফা দাবি হলো- নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানসহ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, খাদ্য ভাতা ও সমুদ্র ভাতার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন করা, দুর্ঘটনা ও কর্মস্থলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণ করা, চট্টগ্রাম থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে দেশের স্বার্থবিরোধী অপরিণামদর্শী প্রকল্প বাস্তবায়নে চলমান কার্যক্রম বন্ধ করা, বালুবাহী বাল্কহেড ও ড্রেজারের রাত্রিকালীন চলাচলের উপরে ঢালাও নিষেধাজ্ঞা শিথিল, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ভারতগামী শ্রমিকদের লান্ডিং পাস প্রদানসহ ভারতীয় সীমানায় সব ধরনের হয়রানি বন্ধ করা, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করে সকল লাইটারিং জাহাজকে সিরিয়াল মোতাবেক চলাচলে বাধ্য করা, চরপাড়া ঘাটে ইজারা বাতিল ও নৌ-পরিবহন অধিদফতরের সব ধরনের অনিয়ম-অব্যবস্থাপনা বন্ধ করা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহআলম জানান, মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গত বছরখানেক সময় ধরে সরকারসহ মালিকপক্ষের সাথে দফায় দফায় লেখালেখি, দাবী উত্থাপন ও আন্দোলনের কর্মসূচীর মত বহু পদক্ষেপ নেয়া হয়েছিল। তবে তা ফলপ্রসূ না হওয়ায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি জানান, সর্বশেষ গত শুক্রবার ২৫ নভেম্বর সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। ১০ দফার মধ্যে বৈঠকে অন্তত মজুরী বৃদ্ধির ঘোষণার দাবী জানানো হলেও সরকার মালিকপক্ষ তা মেনে নেননি, বরং এক মাসের সময় চান। কিন্ত একমাসের সময় দেয়ার বিষয়ে শ্রমিকেরা একমত হননি।

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাইনুল হোসেন মিন্টু বলেন, ১০ দফা দাবী আদায়ের লক্ষে গত ১৯ নভেম্বর মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সরকার এবং মালিকপক্ষকে আল্টিমেটাম দেয়া হয়েছিলো। কিন্তু সরকার ও মালিকপক্ষ আমাদের দাবী বাস্তবায়ন না করায় আমরা আজ মধ্যরাত থেকে মোংলা বন্দরসহ সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছি।

আরও পড়ুন: কক্সবাজার জেলা জজ আদালত বর্জন আইনজীবী সমিতির

নৌযান শ্রমিক ফেডারেশন এর বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছে সারা বাংলাদেশের নৌযান শ্রমিকরা। বরিশাল বিভাগের শ্রমিকরাও এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সব ধরনের নৌযান পরিচালনা থেকে বিরত রয়েছে।


একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক‌্য পরিষদ। 
চালকদের গণহারে গ্রেপ্তার বন্ধ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ছয় জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম...
ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে চতুর্থ দিনের মতো ধর্মঘট চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা। এতে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর