ছয় জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪৫ পিএম

চালকদের গণহারে গ্রেপ্তার বন্ধ ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বিভাগের ছয় জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ’।

রোববার ভোর ৬টা থেকে এই ধর্মঘট শুরু হবে।

শনিবার দুপুরে এক বৈঠক ধর্মঘটের এ ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

চার দফা দাবি হলো- চালকদের গণহারে গ্রেপ্তার বন্ধ, তাদের হয়রানি না করা, নিরাপত্তা বৃদ্ধি এবং পুড়িয়ে দেয়া গাড়ির ক্ষতিপূরণ দেয়া।

২২ এপ্রিল বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় ‘শাহ আমানত’ পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন। গুরুতর আহত একজন।

রাতে ওই ঘটনার খবরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চুয়েট সংলগ্ন অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। ভাঙচুর করেন শাহ আমানত পরিবহনের কয়েকটি বাস।

পরদিন মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে বৈঠক হয়। সেখানে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সড়ক সম্প্রসারণসহ বেশকিছু দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়।

বুধবার শাহ আমানত পরিবহনের সেই বাসের চালককে গ্রেপ্তার করা হয়। সেদিনও সড়ক অবরোধ করে নিহতদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়ে আন্দোলনে অনড় থাকেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে আবারো গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। তবে সেদিনই উপাচার্যসহ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষককে ক্যাম্পাসে অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। তারা চুয়েটের সবগুলো বিভাগে তালা মেরে দেন। শিক্ষার্থীদের দাবির মুখে চুয়েট কর্তৃপক্ষ শুক্রবার সিদ্ধান্ত বদলে শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকার অনুমতি দেন।

শনিবার সকালে আবারো সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মধ্যে দুপুরেই জরুরি সভায় ধর্মঘটের ডাক দিল চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

এই ধর্মঘট পালিত হবে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং কক্সবাজার ও ফেনী জেলায়। জরুরি বৈঠকে চট্টগ্রাম বিভাগীয়, জেলা মালিক-শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধর্মঘটের আওতায় থাকবে বাস, মিনিবাস ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহন।

কেএসএইচ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর