বাজি ধরে গরম চা খেতে গিয়ে রোহিঙ্গা তরুণের মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:৫৩ এএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্ধুদের সাথে বাজি ধরে গরম চা খেতে গিয়ে খাদ্য ও শ্বাসনালী পুড়ে গিয়ে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার নতুন অফিস বাজারের তাওয়াককুল জুস কর্নারে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ মোস্তফা (২৪) উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, তিন বন্ধু একটা চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় গরম চা খাওয়ার বাজি চলে তাদের মধ্যে। গরম চা খেতে গিয়ে মোস্তফার খাদ্য ও শ্বাসনালী পুড়ে যায় এবং গলায় জ্বালা-যন্ত্রণা শুরু হয়। গলার যন্ত্রণা নিবারণ করার জন্য তাকে ঠাণ্ডা পানীয় ও আইসক্রিম খাওয়ানো হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুইমারায় তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার 

তিনি আরও জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


একাত্তর/জো

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর