বিয়েতে গয়না নিয়ে সংঘর্ষে নিহত কনের দাদি, বরসহ আটক ১২

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৫:২৮ পিএম

কুড়িগ্রামে বিয়েবাড়িতে কনের গয়না নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন কনের দাদি। এ ঘটনায় পুলিশ বরসহ বরপক্ষের ১২ জনকে আটক করেছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তহুরন নেছা (৭০) কনের দাদি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গোলেরহাট গ্রামের নূরজামাল ইসলামের মেয়ে জেসমিন আকতারের সাথে ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুণ্টিঘর এলাকার আলীফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের বিয়ে ঠিক হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী আসে কনের বাড়িতে। ভোজ শেষে কনে সাজাতে গিয়ে বরপক্ষের দেয়া গয়না নিয়ে দু'পক্ষের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায় তা সংঘর্ষের রূপ নেয়।

আরও পড়ুন: কসবায় ৫৩ কেজি গাঁজাসহ তিন কারবারি গ্রেপ্তার

এসময় কনেপক্ষের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কনের দাদি তহুরন নেছাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তূজা জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর