অনলাইনে জুয়ার অর্থ পাচারকারী চক্রের ৯ জন গ্রেপ্তার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৬:১১ পিএম

অনলাইনে জুয়া খেলায় জড়িত ও বিদেশে হুন্ডির মাধ্যমে কোটি কোটি টাকা পাচার চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মৃধা, মারুফ হোসেন, জাহেদুল ইসলাম, আশিকুর রহমান, কাউসার হোসেন, রুবেল হোসেন, আশিকুল হক, আকরাম হোসেন ও মুরাদ হাসান। তাদের মধ্যে অধিকাংশের বাড়ি ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, প্রথমে মাস্টার এজেন্ট নাসিরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে বাকিদের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, তৃনমূল পর্যায়ের প্রায় ৭০ জন ব্যবহারকারীর কাছে থেকে দৈনিক লক্ষাধিক টাকা সংগ্রহ করে ঊর্ধ্বতন সুপার এজেন্ট মারুফের নিকট প্রদান করতেন নাসির। মারুফকে গ্রেপ্তারের পর এই চক্রের সাথে জড়িত অপর সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত মোবাইল, ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, এমএফএস (বিকাশ, নগদ ও রকেট) যাচাই করে দেখা যায়, তারা ঊর্ধ্বতন সাইট সাব-এডমিনের ডাচ-বাংলার এজেন্ট ব্যাংকের ১৬৮টি একাউন্টে গত মাসে দুই কোটি টাকার অধিক লেনদেন করেছেন। 

পুলিশ কমিশনার আরও জানান, এ হিসেবে বাংলাদেশে প্রায় দেড় হাজার মাস্টার এজেন্টের মাধ্যমে এক মাসে তিন হাজার কোটি টাকার অধিক লেনদেন হয়েছে যা দেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে। 

আরও পড়ুন: কলাপাড়ায় গামছায় ঝুলন্ত তরুণের মরদেহ উদ্ধার

তাদের বিরুদ্ধে গাজীপুর সদর মেট্রো থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-র আওতায় মামলা দায়ের এবং সিআইডি কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।


একাত্তর/জো

বিশ্ব ইজতেমা ময়দানের দুই কিলোমিটারের মধ্যে ড্রোন ও ড্রোন ক্যামেরা অথবা ভিডিওসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস উড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
গাজীপুরে ২৫ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জিএমপির ডিসি (দক্ষিণ) মাহবুবুর রহমান এ তথ্য...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর