কলাপাড়ায় গামছায় ঝুলন্ত তরুণের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় গলায় গামছা দিয়ে ফাঁসে ঝুলন্ত অবস্থায় এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত তরুণ তাওহীদ হাওলাদার (১৮) ওই গ্রামের কুদ্দুস হাওলাদারের ছেলে এবং পেশায় দিনমজুর।

নিহতের পরিবার ও গ্রামবাসীরা জানায়, নিহতের বাড়ির সামনের একটি গবাদিপশুর ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: মিছিলে যাওয়ার পথে দুই যুবদল নেতা গ্রেপ্তার

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মাওলা জানান, নিহত তরুণ আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর