কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১:৫১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর আরোহী আহত হয়েছেন।

শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের বৈশাখী পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শাহ আলম চঞ্চল (৩৫) মহেশপুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ফটোকপি মেশিন মেকানিক। দুর্ঘটনায় চঞ্চলের শ্যালক অপর আরোহী রবিন আহত হন।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার চাপরাইল এলাকা থেকে মোটরসাইকেলে তারা কোটচাঁদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন শাহ আলম চঞ্চল। তাকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রাকটি। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন চঞ্চল। আহত রবিনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে কৃষককে কুপিয়ে জখম

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাবিরুল ইসলাম বলেন, কিছুদিন পূর্বে চঞ্চল সড়ক দুর্ঘটনায় আহত হন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।


একাত্তর/জো

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর