৯০ দিন অপেক্ষা নয়, ৫০ দিনের মধ্যেই ভোট: ইসি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৪:১২ পিএম

বিএনপির এমপিদের পদত্যাগ করায় শূন্য আসনগুলোতে শিগগিরই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, আসনগুলোতে নির্বাচনের জন্য ৯০ দিন অপেক্ষা করা হবে না। ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বৃহস্পতিবার নাগাদ তফসিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

বিএনপির এমপিদের পদত্যাগের গেজেট ইসিতে এসেছে জানিয়ে তিনি বলেন, বিএনপির এমপিদের পদত্যাগ ইসির জন্য কোনো চাপ নয়। 

ইসি আলমগীর বলেন, সব নির্বাচনই ৯০ দিনের মধ্যে করতে হয়। কিন্তু মিনিমাম একটা সময় দিতে হয়। কারণ নোমিনেশন জমা দেওয়ার সময় আছে, বাছাইয়ের সময় থাকে, প্রত্যাহারের সময় থাকে, প্রচারের সময় থাকে। এ জন্য ৪০ থেকে ৪৫ দিন সময় দিতে হয়। এই সময়টা দিয়ে তারিখ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: ৪১-এর দেশ হবে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ইসি কমিশনার বলেন, বৃহস্পতিবার আমরা হয়তো অনানুষ্ঠানিক বৈঠকে বসবো। সেখানে হয়তো সিদ্ধান্ত হতে পারে, বা নথির মাধ্যমে ফাইল পুটআপ করে হতে পারে। তাহলে আর পরবর্তী মিটিংয়ের প্রয়োজন হবে না।

শেষে মো. আলমগীর বলেন, ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সবগুলো দলই যে নির্বাচন করবে, সেটি তো আর বলা যায় না। আমরা দেখবো অধিকাংশ রাজনৈতিক দল বা সক্রিয় রাজনৈতিক দলগুলো নির্বাচনে এলো কি না। তারা এলেই বলবো যে, একটু সুন্দর নির্বাচন হবে।


একাত্তর/এসি

আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর