ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

ঝালকাঠির নলছিটিতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলের এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে শিশুর  মা বাদী হয়ে নলছিটি থানায় মামলা দায়ের করেছেন। 

এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজু মৃধা (৩০) নামে অভিযুক্ত এক যুবককে আটক করে। রাজু উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চরষাইটপাকিয়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, সোমবার বিকেলে খালাতো ভাইয়ের সাথে খেলছিল শিশুটি। এসময় রাজু শিশুটির খালাতো ভাইকে ১০ টাকা দিয়ে সিগারেট কিনতে দোকানে পাঠায় ও শিশুটিকে পাশের একটি ভবনে নিয়ে ধর্ষণ করে। 

পরে শিশুটির খালাতো ভাই সিগারেট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে রাজু মৃধা টের পেয়ে পালিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, ধর্ষণের অভিযোগে এক আসামিকে আটক করা হয়েছে। শিশুটিকে পরীক্ষানিরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে

ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
বাংলার সুলতানি ও মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্যের চিহ্ন নিয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া পাকা মসজিদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর