রোমাঞ্চ শেষে মেসির হাতেই বিশ্বকাপ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১১:০২ এএম

প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধেরও তখন প্রায় শেষ। আর এই শেষের দিকটাই যেন আর্জেন্টিনার কাল। এর আগেও এমন অনেকবার দেখেছে বিশ্ব। আজকেও এর ব্যতিক্রম হলো না। ২-০ গোলে এগিয়ে থেকে ৮১ মিনিটে গোল খেয়ে বসে আর্জেন্টিনা। শুধু ৮১ মিনিটই নয়, ঠিক এর পরের মিনিটে ফ্রান্স যেন আর্জেন্টিনার জয়ে উদযাপনে পেরেকে ঠুকলো। আবারও সেই নায়ক কিলিয়ান এমবাপে।

খেলা দ্বিতীয়ার্ধে গড়ালেও কে জানতো এখানেও অপেক্ষা করছিল আরও নাটকীয়তার। অতিরিক্ত মিনিটের শেষ হাফে গোল পান মেসি। আর্জেন্টিনা এগিয়ে যায় ৩-২ গোলে।

ম্যাচের তখন ১১৮ মিনিট। এমবাপ্পের শট আটকাতে গিয়ে বক্সের মধ্যেই বল হাতে লাগালেন মন্তিয়েল। পেনাল্টি পায় ফ্রান্স। ৩-৩ গোলে সমতা। হ্যাট্রিক এমবাপ্পের। বিশ্বকাপ ফাইনালে প্রথম। অতিরিক্ত সময় শেষেও স্কোরলাইন ৩-৩।

image


খেলা গড়ায় টাইব্রেকারে। ফ্রান্সের প্রথম শট নিলেন কিলিয়ান এমবাপে। বুলেট গতির শটে জাল খুঁজে নিলেন তিনি।

আর্জেন্টিনার প্রথম শট নিলেন লিওনেল মেসি। ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন উগো লরিস কিন্তু ঠেকাতে পারেননি।

ফ্রান্সের দ্বিতীয় শট নিলেন কিংসলে কোমান। ডানদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দিলেন এমিলিয়ানো মার্তিনেস!

আর্জেন্টিনার দ্বিতীয় শট নিলেন পাওলো দিবালা। ডাইভ না দিলেই বল পেয়ে যেতেন লরিস। তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেদিক দিয়ে জাল খুঁজে নিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

image


ফ্রান্সের তৃতীয় শট নিলেন অহেলিয়া চুয়ামেনি চুয়ামেনি। তিনি মারলেন বাইরে।

আর্জেন্টিনার তৃতীয় শট নিলেন লেয়ান্দ্রো পারেদেস। তিনি খুঁজে নিলেন জাল। ৩-১ গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

ফ্রান্সের চতুর্থ শটে গোল করলেন রন্দাল কোলো মুয়ানি। টিকে থাকল ফরাসিদের আশা।

ঠাণ্ডা মাথার শটে জাল খুঁজে নিলেন গনসালো মনতিয়েল। বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠল আর্জেন্টিনা।

৩-৩ গোলে মূল ম্যাচ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতল আর্জেন্টিনা! অবসান হলো ৩৬ বছরের অপেক্ষার।


একাত্তর/এসি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর