লক্ষ্মীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৪:৪৭ পিএম

লক্ষ্মীপুরে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হোসেন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মো. আলাউদ্দিন (২৫) চরপোড়াগাছা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে ও আলী আকবর (২৭) চরআলগী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেলযোগে একজন আজাদনগর থেকে আসার পথে, অন্যজন আলেকজান্ডার বাজার থেকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে আলাউদ্দিন ও আলী আকবর গুরুতর আহত হন। 

আরও পড়ুন: নাইওর এসে লাশ হলো মেয়ে, সঙ্গে গেলো মায়ের প্রাণও

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। বেলা ১১টার দিকে কয়েক মিনিট আগে ও পরে দুজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর