মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করলো তালেবান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০২:০৪ পিএম

আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত করলো কট্টর তালেবান সরকার। তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী এক চিঠিতে বলা হয়, আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার মন্ত্রণালয় এ সংক্রান্ত চিঠি জারি করেছে।

মাধ্যমিক পর্যায়ের বেশিরভাগ স্কুলে আগেই ছাত্রীদের পড়ানো বন্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে তালেবান শাসনে আফগানিস্তানে নারীদের শিক্ষার সুযোগ আরও সীমিত হলো বলে জানিয়েছে বিবিসি।

image


গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর তাদের কট্টর ইসলামিক আইনগুলোও ফিরতে শুরু করে। তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের বসার জায়গা আলাদাসহ ক্লাস রুমের ভেতরে পর্দা টানিয়ে দেয়। এমনকি যাওয়া-আসার জন্য ব্যবস্থা করে আলাদা গেট।

সে সময় নির্দেশনা দেওয়া হয়েছিল, কেবল নারী শিক্ষক বা বৃদ্ধ পুরুষরা শ্রেণিকক্ষে মেয়েদের পড়াতে পারবেন। 

এদিকে তালেবানদের এমন সিন্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিন্দা জানিয়েছে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন, তালেবানরা সব আফগানদের অধিকার, বিশেষ করে মানবাধিকার এবং নারী ও মেয়েদের মৌলিক স্বাধীনতাকে সম্মান না করা পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পেতে পারে না।

image


জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেছেন, এ নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে নারীদের অধিকার আরও কমিয়ে দেওয়া হলো এবং প্রতিটি নারী শিক্ষার্থীর জন্য এটা গভীর হতাশার বিষয়।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষেই আছে ব্রাজিল

এ প্রসঙ্গে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, মঙ্গলবারের এ ঘোষণা স্পষ্টতই তালেবানদের আরেকটি প্রতিশ্রুতি ভঙ্গ। 


একাত্তর/এসি

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর