ময়মনসিংহ-গৌরীপুরে রেল চলাচল স্বাভাবিক

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১১:১৩ এএম

ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি  কোচ লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা সকাল ১০টার দিকে কোচটি উদ্ধার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল আটটায় নগরীর কেওয়াটখালি নামক স্থানে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম জানান, খবর পেয়ে কর্মীরা কাজ শুরু করেন। লাইনচ্যুত হওয়া কোচটি উদ্ধার কাজ শেষে সকাল ১০ টা পাঁচ মিনিটের দিকে ট্রেন চলচাল স্বাভাভিক হয়।

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

উল্লেখ্য, এর আগে গত ১৭ ও ১১ ডিসেম্বর এবং ১৮ সেপ্টেম্বর ট্রেনটির একই বগি নগরীর বলাশপুর এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল।


একাত্তর/এসি

ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মুক্তাগাছা উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের নির্বাচনী জনসভা শেষে মঙ্গলবার গাজীপুরে ফেরার পথে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সামনে। ময়মনসিংহের ভালুকার সিডস্টোর এলাকায় এক তরুণীর অদম্য...
বিএনপিকে নিয়ে স্বৈরাচারের মুখের ভাষায় একটি দল কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তারা বলে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিরো। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর