মণি সিংহের জীবন ও কর্ম অনুপ্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৬:১১ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপ্লবী জননেতা কমরেড মণি সিংহের জীবন ও কর্ম আমাদের সবসময় অনুপ্রেরণা জোগাবে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) কমরেড মণি সিংহের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের প্রথম সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী বলেন, বিপ্লবী ও প্রগতিশীল গণআন্দোলনের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব কমরেড মণি সিংহ উপমহাদেশের ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামসহ সারাজীবন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সকল ন্যায়সঙ্গত আন্দোলন ও সংগ্রামে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কমরেড মণি সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুন: ২০২৪ সালে উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কমরেড মণি সিংহের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। সদ্য স্বাধীন যুদ্ধ-বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে তিনি প্রশংসনীয় অবদান রাখেন।

প্রধানমন্ত্রী কমরেড মণি সিংহের আত্মার শান্তি কামনা করেন।


একাত্তর/আরএ

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর