উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করলো আওয়ামী লীগ

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১০:১৪ এএম

বিএনপির সংসদ সদস্যরা ছেড়ে দেয়ায় শূন্য হওয়া জাতীয় সংসদের আসনগুলোর উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদকে ছেড়ে দিয়েছে। বাকি চার আসনের মধ্যে তিনটিতে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। একটি সবার জন্য উম্মুক্ত রেখেছে। 

রোববার (১ জানুয়ারি) বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে গণভবনের ফটকে সাংবাদিকদের এসব বিষয়ে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আবদুল ওদুদ এবার নৌকা প্রতীকে লড়বেন।

image


এদের মধ্যে ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের দুই প্রার্থীই ২০১৮ সালের নির্বাচনে নিজ নিজ আসনে ভোট করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী দেয়নি। জোটের কোনো শরিককেও এই আসন ছাড়েনি দলটি। এই আসন থেকে ২০১৮ সালে নির্বাচিত হয়েছিলেন বিএনপির আবদুস সাত্তার ভুইয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মঈনউদ্দিন মঈন।

image


অন্যদিকে, ১৪ দলের দুই শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ঠাকুরগাঁও-৩ এবং জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) বগুড়া-৪ আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন দলটি। ওবায়দুল কাদের বলেন, আগে থেকেই ওয়ার্কার্স পার্টি এবং জাসদ এই দুই আসনে ছাড় চেয়ে আসছিল।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি দলীয় এমপি উকিল আবুস সাত্তার ভূঁইয়া তার দলের অন্য পাঁচ এমপির সঙ্গে পদত্যাগ করেন। তবে উকিল আবদুস সাত্তার এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেছেন। 

আরও পড়ুন: মার্চে ডলার সঙ্কট কেটে যাবে: সোনালী ব্যাংক এমডি

এই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন রয়েছে। এই কারণে উপনির্বাচনকে জমজমাট করতে আওয়ামী লীগ থেকে আসনটিকে উন্মুক্ত রাখা হয়েছে- এমনটাই জানিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা।

বিএনপির সাতজন সংসদ সদস্য গত ১০ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন। পরে তাঁরা জাতীয় সংসদে গিয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। আগামী ১ ফেব্রুয়ারি ছয়টি আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।


একাত্তর/এসি


জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর