এলপিজির দাম কমলো, সন্ধ্যা থেকে কার্যকর

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ পিএম

দেশের বাজারে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকে ১২ কেজির সিলিন্ডার ৬৫ কমে এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার (২ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান মো. আবদুল জলিল।

তিনি জানান, সোমবার সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার। জানুয়ারি মাসে তা কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়েছে। 

কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, গত মাসের তুলনায় আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমেছে। ১৬টি প্রতিষ্ঠানের এলসি সেটেলমেন্টের ভিত্তিতে ডলারের দাম ধরা হয়েছে ১০৫ টাকা ৬৩ পয়সা, ডিসেম্বরে ছিল ১০৫ টাকা ২২ পয়সা। 

এদিকে জানুয়ারি মাসের জন্য অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৫৭ টাকা ৪১ পয়সা নির্ধারণ করেছে কমিশন, যা গত মাসে ছিল ৬০ টাকা ৪১ পয়সা। সে হিসেবে কমেছে ৩ টাকা। 

বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহারকারীদের এলপিজির দামও কমেছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় ডিসেম্বর মাসেপ্রতি লিটারের দাম ছিল ২৩ পয়সা। এবার তা দশমিক এক পয়সা কমিয়ে করা হয়েছে ২২ পয়সা।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তার আগে আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।

আর জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি হয়েছিল এক হাজার ২৪২ টাকা। তারও আগে মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল এক হাজার ৩৩৫ টাকা।


একাত্তর/এসি

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ আগুনে ১১টি বসতঘর ও ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুহূর্তের মধ্যেই সাজানো সংসার ও রুটি-রুজির অবলম্বন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। ক্ষতিগ্রস্ত...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক শূন্যপদ পূরণে জোরদার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী...
সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালের হজ পালন শেষে অবশিষ্ট সাশ্রয়ের অর্থ হজযাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এ প্রক্রিয়ায় মোট চার হাজার ৩৪১ জন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর