কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে সৈয়দ আশরাফকে স্মরণ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১২:২২ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে কিশোরগঞ্জে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে প্রয়াত এই নেতাকে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে জেলা আওয়ামী লীগ, কিশোরগঞ্জ পৌরসভা, সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। 

এতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। 

image


এ সময় নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম এ দেশের রাজনীতিতে একজন স্বচ্ছ রাজনীতির প্রবর্তক। একজন স্বচ্ছ মানুষ হিসেবে শেখ হাসিনার পাশে থেকে মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগ নয়, দেশের সব দলের কাছে একজন আর্দশ হিসেবে ছিলেন। তিনি বেঁচে থাকলে মানুষের কল্যাণে আরও কাজ করতে পারতেন। সৈয়দ আশরাফুল ইসলামকে হারিয়ে কিশোরগঞ্জবাসী মর্মাহত।  

এছাড়া আলোচনাসভা, বিভিন্ন মসজিদে কোরআন খতমসহ নানান কর্মসুচির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে। 


একাত্তর/এসি 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর