ব্যাংক খাতে গুজবের কলকাঠি নাড়া হচ্ছে বিদেশ থেকে: ডিবি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৬:৫৯ পিএম

স্বাধীনতাবিরোধী জামাত-শিবিরের একটি গ্রুপ ব্যাংক খাতকে অস্থিতিশীল করার জন্য ব্যাংকে টাকা নেই এই গুজব রটাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। তিনি জানান, এই চক্রে সাবেক ব্যাংক কর্মকর্তারাও আছে। বিদেশ থেকে এর কলকাঠি নাড়া হচ্ছে।

ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটানোর দায়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৫ জনকে গ্রেপ্তার নিয়ে সোমবার (৯ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং- এ তিনি একথা বলেন।

ডিবি জানায়, একটি চক্র সরকারকে বেকায়দায় ফেলতে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে পোস্টার লাগিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে। কাউকে বিভ্রান্ত হয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন না করার অনুরোধ জানায় ডিবি।

সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড -এর বিষয়েও এই চক্র গুজব ছড়ায়। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলে অপপ্রচার চালালেও এ ধরণের সাক্ষ্য প্রমাণ তারা দিতে পারেনি।

আরও পড়ুন: জিহাদ ও অস্ত্র হাতবদলের পরিকল্পনা ছিল নতুন জঙ্গিদের

ডিবি জানায়, জামায়াত-শিবির এর দেশি বিদেশি চক্র এর সাথে জড়িত। আরো কয়েকজনের নাম পাওয়া গেছে বলেও জানায় ডিবি।

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন।

ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত থাকবে জানিয়ে হারুন অর রশীদ জানান, ব্যাংকিং খাতকে যারা অস্থিতিশীল যারা করতে চায় তারা দেশের শত্রু।

একাত্তর/আরএ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সিটি ব্যাংক ও বিকাশ ডিজিটাল ন্যানো লোনের মোট বিতরণ ১০ হাজার কোটি টাকা অতিক্রম করেছে।  
ঢাকা ব্যাংক পিএলসি. যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্যাংকের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল, এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর