জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, নিহত ছয়

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৪:৫৭ পিএম

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি একটি ট্রাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো: সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, অ্যাম্বুলেন্সটি রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল থেকে ঢাকায় আসছিল। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে অ্যাম্বুলেন্সটি একটি এলপি গ্যাসবোঝাই ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় এম্বুল্যান্সের সম্মুখভাগ ট্রাকের পেছনে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। 

image


আরও পড়ুন: প্রশ্নফাঁসে ১০ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস

দুর্ঘটনায় নিহতরা হলেন- দৈনিক নবচেতনা’র ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডি বুলেটিনের প্রতিনিধি মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), পটুয়াখালির বাউফল উপজেলার আনারসিয়া গ্রামের আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), খুলনার দীঘলিয়ার ৬নং ওয়ার্ডের চন্দনিমহল গ্রামের কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) ও গাড়িচালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।

তাদের মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে পাঠানো হয়েছে। 

বর্তমানে মহাসড়কের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক হয়েছে।


একাত্তর/আরবিএস 

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর