অবৈধভাবে মজুদকৃত শিনু এগ্রোর ধান ও চাল জব্দ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪৩ পিএম

বগুড়ার শেরপুরে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের অবৈধভাবে মজুদকৃত ৪ হাজার ৫১০ মেট্রিকটন ধান ও চাল জব্দ করেছে খাদ্য অধিদপ্তর। 

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে অভিযানের পর বিকেলে প্রতিষ্ঠানটিতে মজুদকৃত ধান ও চাল জব্দ করা হয়। 

খাদ্য বিভাগ জানায়, গুদাম ও মিলে ধান ও চালের মজুদ করার কোন অনুমতি নেই। মিনিকেটসহ বিভিন্ন নামে বাজারজাত করার জন্য হাজার হাজার বস্তা চাল ও বিপুল পরিমাণ ধান মজুদের সরকারি অনুমতি না থাকায় ধান ও চাল জব্দ করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন। 

আরও পড়ুন: বড়াইগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালক নিহত

বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, অবৈধভাবে ধান-চাল মজুদের অভিযোগে কিছুদিন আগেও এই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। একই অপরাধের পুনরাবৃত্তির কারণে তাদের মজুদকৃত ২ হাজার ৫৮১ মেট্রিকটন ধান ও এক হাজার ৯২৯ মেট্রিকটন চাল জব্দ করা হয়।


একাত্তর/জো 

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর