বড়াইগ্রামে গরু বোঝাই ভটভটি উল্টে চালক নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৬:২৭ পিএম

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত একটি ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত জাকির হোসেন (২৮) উপজেলার উপলশহর গ্রামের জালালউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে ভটভটিতে ১৪টি গরু নিয়ে তিনিসহ আরও নয়জন সিরাজগঞ্জের নওগা হাটে যাচ্ছিলেন। ভটভটিটি তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এরপর আহত অবস্থায় চালককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: দুই সন্তানকে নিয়ে গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, নিজের ভটভটি উল্টে গিয়ে নিহত হয়েছেন জাকির। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ভটভটিটি থানা হেফাজতে আনা হয়েছে।


একাত্তর/জো 

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর