সুবর্ণচরে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০১:২২ পিএম

নোয়াখালীর সুবর্ণচরে চরজুবিলী ইউনিয়নে মাটিবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কে চরজব্বর হারিছ চৌধুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত স্কুলছাত্র ওহিদুল ইসলাম তাজভি (১৪) ওই এলাকার ফোরকান উদ্দিনের ছেলে ও স্থানীয় শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তার এক বন্ধুসহ দুইটি বাইসাইকেল নিয়ে পায়ে হেঁটে হারিছ চৌধুরী বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম তাজভি। তারা চরজুবিলী ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে পিছন থেকে আসা একটি মাটিবাহী ট্রাক্টর তাজভি ও তার সাইকেলটিকে পিছন থেকে জোরে ধাক্কা দিলে সাইকেলসহ ছিটকে গিয়ে সড়কের পাশের বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে অচেতন হয়ে যায় তাজভি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নওগাঁয় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করতে পারলেও চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর