কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে এক গৃহবধূর গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ। 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ি রিফুজি পাড়ার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত ইয়াসমিন খাতুন (২২) দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের আজিজুল হকের মেয়ে। তিনি স্বামী ও সন্তান নিয়ে কোনাবাড়ি রিফুজি পাড়া হাসান মিয়ার বাড়ি ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, দুপুরে ভাড়া বাড়ির একটি রুমের ভিতরে ইয়াসিন খাতুনকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর