‘পাঠান’ ঝড়ে ওলটপালট বলিউডের রেকর্ড বাক্স

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ এএম

মুক্তির পর থেকেই ঝড়ের গতিতে ছুটে চলেছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিটি। এই সিনেমার মাধ্যমে পাঁচ বছর পর প্রত্যাবর্তন করা কিং খানের ছবিটি মুক্তির প্রথম দিনেই আয় করেছে ৫৭ কোটি রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে ৫৫ কোটি রুপি এবং তামিল ও তেলেগু সংস্করণ থেকে আয় হয়েছে দুই কোটি রুপি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুক্তির দিনেই এমন আয়ের রেকর্ড বলিউডে খুব বেশি সিনেমার নেই।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এর মধ্য দিয়ে কেজিএফ-২ কে পেছনে ফেললো পাঠান। মুক্তির প্রথম দিনে কেজিএফ-২ এর আয় ছিল ৫২ কোটি রুপি, ওয়ারের ছিল ৫০ কোটি। এই দুটির পেছনে আছে থাগস অব হিন্দুস্থান (৪৮ কোটি রুপি) ও ভারত (৪১ কোটি রুপি)।

এদিকে বক্স অফিস রিপোর্টের বরাতে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম কইমই জানিয়েছে, প্রথমদিন ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি কালেকশন। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচে পড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর।  দর্শকের চাপ সামলাতে ভারতের বিভিন্ন রাজ্যে সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টা থেকেই শুরু করা হয়েছে পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শো। 

আরও পড়ুন: অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন মাশরাফী

একশটির বেশি দেশে মুক্তির পাশাপাশি বিশ্বব্যাপী মোট ৮০০০টি পর্দায় দেখানো হচ্ছে পাঠান। বড় পর্দা ছাড়াও ওটিটিতে মুক্তি পাবে ‘পাঠান’। চলতি বছরের এপ্রিলে ‘অ্যামাজান প্রাইম ভিডিও’তে দেখা যাবে সিনেমাটি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি দেওয়া হয়েছে। শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোন ছাড়াও সিনেমায় খল চরিত্রে রয়েছে জন আব্রাহাম।


একাত্তর/এসি

বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
বলিউড পাড়ায় যখন বিয়ের সানাইয়ের ধুম, তখন উল্টো সুর শোনা যাচ্ছে মৌনী রায়ের ঘর থেকে। চারদিকে জোর গুঞ্জন, ভেঙে যাচ্ছে মৌনী আর সুরজ নাম্বিয়ার সুখের সংসার! গত কয়েক ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের...
বলিউডের গ্ল্যামার আর আলোর নিচে লুকিয়ে থাকা এক অন্ধকার সত্য নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন। ইন্ডাস্ট্রিতে নারী ও পুরুষ অভিনেতাদের পারিশ্রমিকের বিশাল ব্যবধান বা 'পে ডিসপ্যারিটি'...
তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই নাম- বিজয় থালাপাতি। সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ের রাজনৈতিক দল ‘টিভিকে’ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে ইতিহাস গড়েছে। রূপালি পর্দার ম্যাজিক এবার ব্যালট বক্সেও...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর