ব্রিটেনে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন: বরিস

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:২৭ এএম

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগে এক ফোনকলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাজ্যে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে 'খুব দীর্ঘ' ওই ফোনকলে যুদ্ধটি একটি 'সম্পূর্ণ বিপর্যয়' হবে বলে পুতিন বরিসকে সতর্ক করেছিলেন, দাবি বরিসের। 

সোমবার (৩০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিবিসির একটি তথ্যচিত্রে ওই কথোপকথনের বিস্তারিত তুলে ধরেছেন বরিস জনসন। 

তথ্যচিত্রে জনসন বলেন, মিসাইল হামলা চালাতে 'মাত্র এক মিনিট সময় লাগবে' বলে তাকে হুমকি দিয়েছিলেন পুতিন। 

তবে ইউক্রেন আক্রমণ করলে পশ্চিমারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে এবং রাশিয়ার সীমান্তে আরও ন্যাটো সৈন্য মোতায়েন করবে বলে পুতিনকে সতর্ক করেছিলেন জনসন। 

ইউক্রেন 'অদূর ভবিষ্যতে' ন্যাটোতে যোগদান করবে না বলে রাশিয়ার সামরিক পদক্ষেপ রোধ করার চেষ্টাও করেছিলেন বলে দাবি করেছেন জনসন। 

'এক পর্যায়ে তিনি আমাকে হুমকি দিয়ে বলেন, 'বরিস, আমি তোমাকে আঘাত করতে চাই না কিন্তু, একটি ক্ষেপণাস্ত্র দিয়ে, মাত্র এক মিনিট লাগবে' বা এরকম কিছু একটা', বরিস বলেন। 

পুতিন স্রেফ তাকে আলোচনায় আনার জন্য জনসনের প্রচেষ্টার সাথে খেলছিলেন বলে মন্তব্য করেন তিনি। আলাপের সময় পুতিনকে 'খুবই পরিচিত' লাগছিল বলে জানান তিনি। 

তবে পুতিনের হুমকি সত্যি ছিল কিনা তা জানা অসম্ভব।

যুক্তরাজ্যের ওপর পূর্ববর্তী রাশিয়ান হামলার প্রেক্ষিতে রাশিয়ান নেতার কাছ থেকে যে কোনও হুমকি, তা যতই হালকাভাবে দেওয়া হোক না কেন, গুরুত্ব সহকারে নেয়া ছাড়া সম্ভবত জনসনের আর কোনও বিকল্প ছিল না।

আরও পড়ুন: মেক্সিকোর নাইটক্লাবে গুলি, নিহত আট

ওই ফোনালাপের ৯ দিন পর, ১১ ফেব্রুয়ারি ব্রিটেনের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস তার রাশিয়ান প্রতিপক্ষ, সের্গেই শোইগুর সাথে দেখা করতে মস্কো যান।

বিবিসির তথ্যচিত্র 'পুতিন ভার্সেস ওয়েস্ট'-এ দেখা যায়, রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে না ওয়ালেস এই আশ্বাস পেয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন যে উভয় পক্ষই জানত এটি মিথ্যা। তার দুই সপ্তাহেরও কম সময় পরে রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায়। 


একাত্তর/এসজে
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর